মালদা এখন জালনোট পাচারের গ্রীন কলিডোর। মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেড়িয়ে লক্ষাধিক টাকার জালনোট ছড়িয়ে পড়ছে ভারতের বিভিন্ন প্রান্তে। সোমবার সকালে বিএসএফ ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে সবদলপুর বিওপিতে পাহাড়া দেওয়ার সময় সীমান্তে কাঁটাতারের অপার থেকে (বাংলাদেশ) ছোঁরা একটি প্যাকেট কাঁটাতার পেড়িয়ে ভারতের দিকে পড়তে দেখে। বিএস এফ ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানরা সেই প্যাকেটের দিকে ছুটে যায়। প্যাকেটটি পেলেও কে বা কারা প্যাকেটটি ওপার থেকে ছোঁরে তার হদিস পাওয়া যায়নি। এরপর বিএস এফ-এর জাওয়ানরা প্যাকেটটি উদ্ধার করে নিয়ে আসে। সেই প্যাকেট থেকে ৯৭ টি দুই হাজার টাকার জালনোট (১ লক্ষ ৯৪ হাজার টাকা) পাওয়া যায়। এরপর সোমবার বিকেলে বিএস এফ-এর ২৪ নম্বর ব্যাটালিয়ানের তরফ থেকে উদ্ধার হওয়া দুই হাজার টাকার ৯৭ টি জালনোট মালদার বৈষ্ণবনগর থানার হাতে তুলে দেওয়া হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায় নি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/LWquKL9nwxk
মালদা